ট্রানজিট ও আগমন গাইড
কানেক্টিং ফ্লাইট থাকলে (ট্রানজিট)
- 1 ট্রান্সফার সাইন ফ্লাইট থেকে নেমে 'Transfers' সাইন অনুসরণ করুন।
- 2 ট্রান্সফার ডেস্ক ট্রান্সফার ডেস্কে পাসপোর্ট ও পরবর্তী ফ্লাইটের টিকিট দেখান।
- 3 ট্রানজিট সিকিউরিটি ট্রানজিট যাত্রীদের জন্য আলাদা সিকিউরিটি চেক পার হবেন।
- 4 পরবর্তী ফ্লাইটের গেট ডিপারচার স্ক্রিনে পরবর্তী ফ্লাইট নম্বর দেখে গেটে যান।
- 5 সংযোগের সময় কম? সময় কম থাকলে ট্রান্সফার ডেস্কের কর্মীকে জানান — তারা দ্রুত পথ দেখাবে।
ঢাকায় নামার পর (আগমন)
- 1 আগমন ইমিগ্রেশন পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আগমন ইমিগ্রেশনে যান।
- 2 ব্যাগেজ ক্লেইম ডিসপ্লেতে ফ্লাইট নম্বর দেখে সঠিক বেল্ট থেকে ব্যাগ নিন।
- 3 কাস্টমস ঘোষণা করার কিছু থাকলে red channel, না থাকলে green channel।
- 4 প্রয়োজনীয় সেবা সিম, টাকা বিনিময় বা ট্যাক্সি লাগলে আগমন হলের কাউন্টার দেখুন।
- 5 বহির্গমন শেষ ধাপ: Exit সাইন ধরে বাইরে আসুন — পিকআপ ও ট্যাক্সি এখানেই।